এসএসসির ফল আশানুরূপ হয়নি, চিরঘুমে কারিনা

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা

2026-08-10T17:09:51+06:00
2026-08-10T17:19:44+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

এসএসসির ফল আশানুরূপ হয়নি, চিরঘুমে কারিনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৫:১৯ পিএম  (ভিজিট : ৮)

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল কারিনা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিজের কক্ষে চলে যায়।

এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজীম আহম্মেদ বলেন, ‘কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে, কিন্তু এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও ছিল তার।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,‘ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো পক্ষ বাদী না হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ’ 

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ