এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল শিক্ষা বিভাগ

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের ফাইল চূড়ান্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট)

2026-08-10T15:43:18+06:00
2026-08-10T15:43:18+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল শিক্ষা বিভাগ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ০)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের ফাইল চূড়ান্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) অথবা বুধবার (১২ আগস্ট) এর মধ্যে তারা জুলাই মাসের বেতন পেয়ে যাবেন।

আজ সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা) মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বেতনের ফাইল চূড়ান্ত হয়ে গেছে। আজই সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। আশা করি, আগামীকাল বা পরশুর মধ্যে সবাই বেতনের টাকা পেয়ে যাবেন।’

এতে জুলাই মাসের বেতন পাওয়ার অপেক্ষায় থাকা দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।


ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ