পরকীয়ার টানে রাতের আঁধারে ঘরে ঢুকে হাতেনাতে ধরা জামায়াত কর্মী

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় এক নারীর ঘরে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় গ্রামবাসীর হাতে ধরা পড়েছেন শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামের

2026-08-04T16:24:19+06:00
2026-08-04T16:24:19+06:00
মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

পরকীয়ার টানে রাতের আঁধারে ঘরে ঢুকে হাতেনাতে ধরা জামায়াত কর্মী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ০)

সাতক্ষীরার দেবহাটায় এক নারীর ঘরে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় গ্রামবাসীর হাতে ধরা পড়েছেন শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামের এক জামায়াত কর্মী।


সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।


ওই জামায়াত কর্মী টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর সঙ্গে পরকীয়ার জেরে তার ঘরে প্রবেশ করেন। এ সময় গ্রামবাসী দরজা ভেঙে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় দুজনকে আটক করেন। গ্রামবাসীর হাতে ধরা পড়া শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেলের ছেলে।


স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত ১২টা পর্যন্ত এলাকার লোকজন তাদের দুজনকে ধরে বেঁধে রাখে। শরিফুল ইসলাম জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল সংগঠক এবং ইয়ানতের (অনুদানের) টাকা সংগ্রহ করে থাকেন।


দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, আজিজপুর গ্রামের শরিফুল ইসলাম মোড়ল তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। রাতে কী ঘটেছে, তা তিনি জানেন না, পরে লোকমুখে বিষয়টি শুনেছেন। তার বিরুদ্ধে ওঠা নারীঘটিত অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।










  এই ক্যাটেগরির আরো সংবাদ