দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বরখাস্ত করা হয়নি। সম্প্রতি চরম অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির সুনির্দিষ্ট

2026-08-03T13:04:19+06:00
2026-08-03T13:04:19+06:00
সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:০৪ পিএম   (ভিজিট : ৬)

গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বরখাস্ত করা হয়নি। সম্প্রতি চরম অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ উঠছিল। অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত ও যাচাই-বাছাই শেষে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অফিসটির সব কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে বরখাস্ত করা হয়।
 
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের ভোগান্তি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’-এমন দাবি ছড়িয়ে পড়ে।

তবে বাস্তবে এই ব্যবস্থা শুধু কাশিমপুর ভূমি অফিসের ক্ষেত্রেই নেওয়া হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ