চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগের মামলায় প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেপ্তার করেছে

2026-08-04T12:19:38+06:00
2026-08-04T12:19:38+06:00
মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:১৯ পিএম   (ভিজিট : ৩)

চট্টগ্রামের বাঁশখালীতে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগের মামলায় প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার (৩ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তার রমিজ উদ্দীন বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক। মামলার এজাহার অনুযায়ী, ওই মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত শিশুটি। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে শিশুটিকে ওয়াশরুমে নিয়ে বলাৎকারের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে মাদ্রাসা ছুটির পর অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে শিশুটিকে এতিমখানার হেফজ বিভাগের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

পরে শিশুটি বাড়িতে গিয়ে মায়ের কাছে কান্নাকাটি করে মাদ্রাসায় আর যাবে না বলে জানায় এবং একপর্যায়ে মায়ের কাছে ঘটনার কথা খুলে বলে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ২৯ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, মামলা হওয়ার পর থেকে রমিজ উদ্দীন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রমিজ উদ্দীনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ