রাজধানীতে ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

ডেল্টা টাইমস ডেস্ক:

মতামত

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে। ঘন মেঘে ঢাকা আকাশের সঙ্গে ভারী বৃষ্টিতে ঢাকার

2026-07-12T10:32:08+06:00
2026-07-12T12:23:19+06:00
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

রাজধানীতে ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১২:২৩ পিএম  (ভিজিট : ২৯)
রাজধানীর জিগাতলা কাচাবাজার এলাকায় আজ রোববার সকালে রাস্তায় এমন পানি দেখা গেছে।

রাজধানীর জিগাতলা কাচাবাজার এলাকায় আজ রোববার সকালে রাস্তায় এমন পানি দেখা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে। ঘন মেঘে ঢাকা আকাশের সঙ্গে ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ। আর গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৯৭ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর গণমাধ্যমকে বলেন, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, আজ রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

এদিকে কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও তীব্র হয়েছে। রোববার সকালে বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে।

অন্যদিকে, টানা বর্ষণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। যদিও গতকাল এ দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ