আর্টেমিস: মহাকাশে মানবতার নতুন বিপ্লব

রেহানা ফেরদৌসী

মতামত

আর্টেমিস মিশন নাসার একটি ঐতিহাসিক চন্দ্রাভিযান, ৫৩ বছর পর আবারও চাঁদের উদ্দেশে পাড়ি জমিয়েছে মানুষ। মানবসভ্যতার ইতিহাসে মহাকাশ

2026-04-04T14:55:59+06:00
2026-04-04T15:15:00+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

আর্টেমিস: মহাকাশে মানবতার নতুন বিপ্লব
রেহানা ফেরদৌসী
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৩:১৫ পিএম  (ভিজিট : ১২৫)
ফাইল ছবি

ফাইল ছবি

আর্টেমিস মিশন নাসার একটি ঐতিহাসিক চন্দ্রাভিযান, ৫৩ বছর পর আবারও চাঁদের উদ্দেশে পাড়ি জমিয়েছে মানুষ। মানবসভ্যতার ইতিহাসে মহাকাশ অনুসন্ধান এক বিস্ময়কর অধ্যায়। NASA-এর নেতৃত্বে পরিচালিত আর্টেমিস প্রোগ্রাম চাঁদে মানুষের পুনরায় পদার্পণের এক উচ্চাভিলাষী উদ্যোগ। ১৯৬৯ সালে Apollo 11 Moon Landing-এর মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রাখে। দীর্ঘ বিরতির পর এবার আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে—আরও উন্নত প্রযুক্তি ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে। এটি একটি আন্তর্জাতিক মহাকাশ কর্মসূচি, এই প্রোগ্রামটি পরিচালনা করছে NASA, এবং এতে অংশ নিচ্ছে European Space Agency, Japan Aerospace Exploration Agency এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা। আর্টেমিস মিশনে ব্যবহৃত প্রধান রকেট হলো Space Launch System. এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর একটি যা চাঁদে ভারী নভোযান ও সরঞ্জাম বহন করতে সক্ষম। এটি তৈরি করেছে NASA এবং Orion Spacecraft। নভোচারীদের বহন করার জন্য তৈরি আধুনিক মহাকাশযান এটি, এতে উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম রয়েছে। যা দীর্ঘ সময় মহাকাশে থাকার উপযোগী। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই মিশন, যেখানে চারজন নভোচারী চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন। আর্টেমিস মিশনে ব্যবহৃত রকেটটি হলো স্পেস লঞ্চ সিস্টেম। এটি ৩৭০ ফুট উচ্চতা এবং ৯৮ মিটার লম্বা এর সাথে প্রায় ২৬০০ টন ওজন তুলতে পারে। SLS রকেটটি ওরিয়ন মহাকাশযানকে চাঁদের কক্ষপথে পৌঁছে দেবে। আর্টেমিস ২ মিশনে চারজন নভোচারী অংশ নিয়েছেন: রিড ওয়াইজম্যান-কমান্ডার, নাসা ভিক্টর গ্লোভার-পাইলট, নাসা ক্রিস্টিনা কোচ-মিশন স্পেশালিস্ট, নাসা জেরেমি হ্যানসেন-মিশন স্পেশালিস্ট, এদের মধ্যে ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে ভ্রমণ করবেন—যা ইতিহাসে নতুন মাইলফলক। কানাডিয়ান স্পেস এজেন্সি আর্টেমিস ২ চাঁদের কক্ষপথে পৌঁছে ওরিয়ন মহাকাশযানের সিস্টেমগুলি পরীক্ষা করে এবং ভবিষ্যতের চন্দ্র অভিযানের জন্য প্রস্তুতি নেওয়ার পথ তৈরি করবে। এই মিশনে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, তবে চাঁদে অবতরণ করবেন না। আর্টেমিস মিশন মানবজগতের জন্য একটি বড় অর্জন, কারণ এটি চাঁদে মানুষের স্থায়ী ঘাঁটি তৈরির পথ প্রশস্ত করবে। ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্য প্রস্তুতি নেবে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অনুসন্ধান, পানি বা বরফের অস্তিত্ব খোঁজা, ভবিষ্যতে চাঁদে বসবাসযোগ্য ঘাঁটি তৈরি, বৈজ্ঞানিক গবেষণা ও নতুন প্রযুক্তি উন্নয়ন এ আর্টেমিস মিশন কাজ করবে। যা মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করবে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মহাকাশ অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আর্টেমিস মিশন শুধু একটি মহাকাশ অভিযান নয়—এটি মানবজাতির জন্য এক বিশাল অর্জন। প্রযুক্তিগত উন্নয়নে নতুন প্রযুক্তি তৈরি হবে, যা পৃথিবীর জীবনেও কাজে লাগবে। আন্তর্জাতিক সহযোগিতা বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে।আর্টেমিস মিশন প্রমাণ করে- মানুষ তার সীমা ভেঙে আরও দূরে যেতে পারে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন মানবজাতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আর্টেমিস মিশন মানবজাতির মহাকাশ অভিযানের নতুন অধ্যায় যা মানবজাতির সাহস, কৌতূহল ও অগ্রগতির প্রতীক।সফল হোক আর্টেমিস মিশন এর যাত্রা!

সর্বশেষ অবস্থানঃ আজ চতুর্থ দিনে চাঁদের পথে অর্ধেক রাস্তা সফলভাবে পাড়ি দিয়ে ফেলেছে আর্টেমিস-২ এর নভোচারীরা। চাঁদের কাছাকাছি পৌঁছানোর পর একটি 'লুনার ফ্লাইবাই' সম্পন্ন করবেন এবং চাঁদের পৃষ্ঠের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সংগ্রহ করবেন।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com