প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৪:০৪ পিএম (ভিজিট : ৭)

১৫ নভেম্বর থেকে মাঠে গড়াবে জোহানেসবার্গ টেস্ট। ম্যাচ শুরুর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চার পেসার নিয়ে বাংলাদশের বিপক্ষে মাঠে নামছে প্রোটিয়ারা।
ঘরের মাঠে বরাবরই পেস বান্ধব উইকেটে খেলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষেও বাড়তি সুবিধা পেতে এমন উইকেটই করতে পারে স্বাগতিকরা। একাদশ দেখেই সেই ধারণা পাওয়া যাচ্ছে। দুই প্রিমিয়ার পেসারের সঙ্গে আরো দুই পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। দলে বিশেষজ্ঞ স্পিনার মাত্র একজন।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। আসন্ন টেস্ট সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত।
দুই দল টেস্টে সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখোমুখি হয়েছিল। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা।
জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ-
এইডেন মার্করাম, মার্কোস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, রায়ান রিকেলটন, মার্কো জানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসন।
ডেল্টা টাইমস/সিআর/এমই