কঠিন ইস্যুতে দ্রুত সমঝোতার আহ্বান সাইমন স্টিয়েলের

তোফাজ্জল হোসেন, আনতালিয়া (তুরস্ক) থেকে:

আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক আলোচনার অর্ধেক পথ অতিক্রম করেছে কপ৩১। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের আগে কঠিন ও অমীমাংসিত

2026-11-14T18:46:04+06:00
2026-11-14T18:46:04+06:00
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কঠিন ইস্যুতে দ্রুত সমঝোতার আহ্বান সাইমন স্টিয়েলের
তোফাজ্জল হোসেন, আনতালিয়া (তুরস্ক) থেকে:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৯)
কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহে কৌশলগত বিলম্ব এড়িয়ে চলার তাগিদ; জলবায়ু আন্দোলনে খেলাধুলা, চলচ্চিত্র ও সংস্কৃতিকে যুক্ত করার ওপর গুরুত্ব

কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহে কৌশলগত বিলম্ব এড়িয়ে চলার তাগিদ; জলবায়ু আন্দোলনে খেলাধুলা, চলচ্চিত্র ও সংস্কৃতিকে যুক্ত করার ওপর গুরুত্ব

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক আলোচনার অর্ধেক পথ অতিক্রম করেছে কপ৩১। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের আগে কঠিন ও অমীমাংসিত ইস্যুগুলোতে দ্রুত অগ্রগতি অর্জন এবং কৌশলগত বিলম্ব পরিহারের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এর মধ্যবর্তী পর্যায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ২০০টি দেশ ১৬৫টি ম্যান্ডেট নিয়ে আলোচনা করছে। প্রতিটি দেশের নিজস্ব মতামত ও অবস্থান রয়েছে। প্রতিটি দেশের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে প্রতিটি শব্দ ও বাক্যে ঐকমত্যে পৌঁছানো কঠিন হলেও তা অত্যন্ত জরুরি। সব পক্ষের সমঝোতা ছাড়া সম্মিলিত সাফল্য সম্ভব নয়।

সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে দেশগুলো নিজেদের জনগণকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি অর্থনীতি শক্তিশালী করতেও জলবায়ু পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে জলবায়ু অভিযোজন অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বিদ্যুতায়ন ও জলবায়ু অর্থায়নের মতো বিষয়গুলো এবারের সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। আলোচনার পাশাপাশি বাস্তব অর্থনীতিতে জলবায়ু প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে অ্যাকশন এজেন্ডার কার্যক্রমও এগিয়ে চলছে। পরিচ্ছন্ন বিদ্যুৎ, শক্তিশালী অবকাঠামো, পরিবেশবান্ধব শিল্প এবং দুর্যোগ থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি, জীবন রক্ষা ও মানুষের জীবিকা সুরক্ষায় ভূমিকা রাখবে।

জলবায়ু সংকটের কোনো তাৎক্ষণিক সমাধান নেই উল্লেখ করে সাইমন স্টিয়েল বলেন, একটি কপ সম্মেলনের মাধ্যমে পুরো সংকটের সমাধান সম্ভব নয়। তবে প্রতিটি সম্মেলনকে অগ্রগতির পথ তৈরি করতে হবে।

খেলাধুলা ও বিনোদনকে জলবায়ু আন্দোলনে যুক্ত করার আহ্বান

সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন জাতিসংঘের এই কর্মকর্তা। তাঁর মতে, জলবায়ু আন্দোলনকে সফল করতে বিশ্বের কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করতে হবে। এজন্য মানুষের দৈনন্দিন জীবন, প্রয়োজন ও ভালো লাগার জায়গাগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সমাধানের বিষয়টি তুলে ধরতে হবে।

তিনি বলেন, উন্নত স্বাস্থ্যসেবা, ভালো কর্মসংস্থান, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানির মতো মানুষের মৌলিক চাহিদার সঙ্গে জলবায়ু সমাধানকে যুক্ত করতে হবে। একই সঙ্গে খেলাধুলার মতো মানুষের আবেগ ও ভালোবাসার বিষয়গুলোও কাজে লাগাতে হবে।

সাইমন স্টিয়েল জানান, এবারের কপ সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদরা জলবায়ু পরিবর্তনের কারণে খেলাধুলার নিরাপত্তা, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ কীভাবে ঝুঁকির মুখে পড়ছে, তা তুলে ধরেছেন। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাসহ বিভিন্ন প্রতিষ্ঠান খেলাধুলাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর উদ্যোগের কথাও জানিয়েছে।

এ প্রসঙ্গে এবারের ফুটবল বিশ্বকাপের উদাহরণ দিয়ে তিনি বলেন, তীব্র গরম ও ঝড়ের কারণে খেলা বন্ধ হয়েছে। প্রচণ্ড তাপ খেলোয়াড়দের শারীরিক সক্ষমতাকে চাপে ফেলেছে এবং দর্শকদেরও হাসপাতালে যেতে হয়েছে।

চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও শিল্পকলার মাধ্যমে জলবায়ু সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষায়, এসব মাধ্যম মানুষকে নিজেদের পরিচয়, অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা বুঝতে সহায়তা করে। এগুলো যেমন জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতিকে









  এই ক্যাটেগরির আরো সংবাদ