ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইবি প্রতিনিধি :

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (অনার্স ২০১৯-২০) স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর)

2026-11-09T18:20:02+06:00
2026-11-09T18:20:02+06:00
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ইবি প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (অনার্স ২০১৯-২০) স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের বিভাগের শ্রেণিকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা হত্যাকাণ্ডের শিকার বিভাগের প্রয়াত শিক্ষিকা সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ ও দোয়া করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হোসেন, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জীবনের নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, শুধু মেধা নয়, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই সফলতার মূল চাবিকাঠি। শিক্ষার্থীরা ভবিষ্যতে সততা, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধ বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের উচিত সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ক্যারিয়ার গঠনে পড়াশোনার বাইরে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় (এনজিও) ইন্টার্নশিপের সুযোগ কাজে লাগানো। এসব অভিজ্ঞতা ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা পরিচয় যথেষ্ট নয়। তাই ভাইভা ও কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, ‘শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা জীবনের এক ধাপ থেকে অন্য ধাপে প্রবেশ করছে। বিশ্ববিদ্যালয়জীবন পেরিয়ে তারা নতুন একটি অধ্যায়ে পদার্পণ করছে, যা জীবনের চিরন্তন রূপান্তরের অংশ। এই নতুন পথচলায় নানা দায়িত্ব ও চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মানসিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি।’

তিনি আরও জানান, বিভাগের সাবেক সভাপতি প্রয়াত সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনার স্মৃতি সংরক্ষণে তাঁর নামে একটি সেমিনার কক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৬৩ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিভাগটির স্নাতকোত্তর পর্যায়ের তৃতীয় ব্যাচের এসব শিক্ষার্থীকে বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।



ডেল্টা টাইমস/এ আর খালিদ /সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ