ইবিতে পঞ্চম সমাবর্তনের নিবন্ধন পোর্টালের উদ্বোধন

ইবি প্রতিনিধি:

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর)

2026-11-08T19:15:41+06:00
2026-11-08T19:15:41+06:00
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ইবিতে পঞ্চম সমাবর্তনের নিবন্ধন পোর্টালের উদ্বোধন
ইবি প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে পোর্টালটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় সমাবর্তন রেজিস্ট্রেশন উপকমিটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এ ছাড়া আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়ক এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করবেন। তাই নিবন্ধন প্রক্রিয়া সহজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। উপকমিটির আহ্বায়কদের সঙ্গে বৈঠকে চলমান ও উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তুলনায় নিবন্ধন ফি এক ধাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন কোর্সের মাধ্যমে ডিগ্রি অর্জনকারীদেরও সমাবর্তনে সনদ গ্রহণের অধিকার রয়েছে। এ কারণে তাঁদেরও সমাবর্তনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এবং স্নাতক (অনার্স) পর্যায়ে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পোর্টালটি তৈরি করা হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০২৬ থেকে পোর্টালটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা [https://convocation.iu.ac.bd/](https://convocation.iu.ac.bd/) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।




ডেল্টা টাইমস/এ আর খালিদ/সিআর










  এই ক্যাটেগরির আরো সংবাদ