প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:১৮ এএম (ভিজিট : ১১)

আলেক্সিয়া পুতেয়াস এবারের নারী ব্যালন ডি'অর জিতেছেন। বার্সেলোনার হয়ে দারুণ সাফল্যের স্বীকৃতি পেলেন তিনি। ক্লাব এবং সাফল্যের কথা বললে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনাকে নেতৃত্ব দিয়ে মহাদেশীয় কোয়াড্রপল (লিগা এফ, কোপা দে লা রেইনা, স্প্যানিশ সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ) জেতানোর পর পুতেয়াসের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না বললেই চলে।
গত মে মাসে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জোড়া গোল করার মাধ্যমে তিনি বার্সেলোনার ইতিহাসের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন।
এর আগে স্পেনের নেশনস লিগ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই দুইবারের বিজয়ী। এই অর্জনের মাধ্যমে তিনি তার সাবেক সতীর্থ বোনমাতির টানা তিনবার ব্যালন ডি'অর জেতার রেকর্ডের সমকক্ষ হলেন।
পুরস্কার হাতে তিনি বলেন, 'অনেক ধন্যবাদ। এখানে আবারও আসতে পেরে দারুণ লাগছে। ধন্যবাদ, ফ্রান্স ফুটবল।’
পুতেয়াস বিনয়ের সুরে বলেন, ’যারা মনে করেছেন আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য, তাদের সবাইকে ধন্যবাদ। আমার সত্যিই কিছু বলার নেই, মনে বলার মতো অনেক কথাই জমে আছে! সকল মনোনীত ও বিজয়ী প্রতিযোগীকে অভিনন্দন।'
ডেল্টা টাইমস/সিআর/এমই