বিএড কোর্সে ভর্তির আবেদন শুরু, শেষ তারিখ ১৫ নভেম্বর

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে।

2026-10-27T11:18:41+06:00
2026-10-27T11:29:23+06:00
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিএড কোর্সে ভর্তির আবেদন শুরু, শেষ তারিখ ১৫ নভেম্বর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৮ এএম  আপডেট: ২৭.১০.২০২৬ ১১:২৯ এএম  (ভিজিট : ১০)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


গত সোমবার (১৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ২৮টি কলেজের তালিকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তালিকা থেকে পছন্দের কলেজ বেছে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।


তালিকায় ঢাকা ও আশপাশের এলাকার কলেজ রয়েছে নয়টি। এর মধ্যে ধানমন্ডির ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, খিলক্ষেতের ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ক্রাউন ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, উত্তরার আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, লক্ষ্মীবাজারের ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ এবং সাভার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। এ ছাড়া নরসিংদীর ন্যাশনাল কলেজ অব এডুকেশন, গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজও তালিকায় আছে।


ঢাকার বাইরে বাকি ১৯টি কলেজ রয়েছে রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ (সদর ও ভৈরব), বরগুনা, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা (দুটি), যশোর, চট্টগ্রাম (দুটি), কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর ও সিলেটে।


ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের পদ্ধতি জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করতে অথবা সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা ও আশপাশের কলেজের যোগাযোগ


১. ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ: বাড়ি-৩৯/এ, রোড-৮, ধানমন্ডি, ঢাকা। মোবাইল: ০১৭১১২৮৯৭৫৪, ০১৬৭৮৬২৭৮০৭


২. ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট: নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা। মোবাইল: ০১৮১৯১৬৮৬৫৫


৩. আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ: রোড-৬/এ, সেক্টর-৫, উত্তরা, ঢাকা। মোবাইল: ০১৯২৬২৭০৪৪৬


৪. ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ: লক্ষ্মীবাজার, ঢাকা। মোবাইল: ০১৭৩০৯২৮৪২৩, ০১৯১৩৫৮১৯৬৮


৫. ক্রাউন ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি: নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা। মোবাইল: ০১৯১৫৬০০১৫২


৬. সাভার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট: সাভার, ঢাকা। মোবাইল: ০১৭১২৮৩১৪২৭


৮. গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ: ভাওয়াল কলেজের বিপরীতে, গাজীপুর। মোবাইল: ০১৭১২২৬৪৬৩৭


৯. ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজ: সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মোবাইল: ০১৭০৫৩৭০০০৫



অন্যান্য জেলার কলেজের যোগাযোগ


১০. রাজবাড়ী টিচার্স ট্রেনিং কলেজ: রাজবাড়ী সদর। মোবাইল: ০১৭১৬২৫৮৯৭০


১১. এমএ রউফ শিক্ষক প্রশিক্ষণ কলেজ: হিরাবাড়ী রোড, গোপালগঞ্জ। মোবাইল: ০১৭১২১৫১০৮৮


১২. জেএম মডেল টিচার্স ট্রেনিং কলেজ: ফরিদপুর। মোবাইল: ০১৭১১৭২৮৯১৩


১৩. টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ: কাগমারী রোড, কলেজপাড়া, টাঙ্গাইল। মোবাইল: ০১৭২০৪৫২০১৮


১৪. টিচার্স এডুকেশন কমপ্লেক্স: মুক্তাগাছা, ময়মনসিংহ। মোবাইল: ০১৭২১২৯২২৪৯


১৫. টিচার্স ট্রেনিং কলেজ, কিশোরগঞ্জ (৪৯১৯): চরমারিয়া, কিশোরগঞ্জ সদর। মোবাইল: ০১৭১৮৯৬৮৪৪৪


১৬. ভৈরব টিচার্স ট্রেনিং কলেজ: ভৈরব, কিশোরগঞ্জ। মোবাইল: ০১৭২৪৯৬১৩৫৫


১৭. লাল মিয়া টিচার্স ট্রেনিং কলেজ: সাহেববাড়ি, আব্দুল কাদের সড়ক, দক্ষিণ বরগুনা, বরগুনা সদর। মোবাইল: ০১৭১২৫২৯২৭২


১৮. ইনস্টিটিউট অব এডুকেশন লাইব্রেরি অ্যান্ড ম্যানেজমেন্ট: বয়রা, খুলনা। মোবাইল: ০১৭১১৯৬৫২৭০


১৯. বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়: ১৪৪, শেরেবাংলা সড়ক, ঝিনাইদহ। মোবাইল: ০১৭২৯৫১৬৫৯৩, ০১৭৫৮১৭৬৫৯৪

২০. সুন্দরবন শিক্ষক প্রশিক্ষণ কলেজ: সাতক্ষীরা। মোবাইল: ০১৭১৪৯৪৯৪৯৬


২১. সুন্দরবন কলেজ অব টেকনোলজি: সাতক্ষীরা। মোবাইল: ০১৭১৬৩৩৫১৬৭


২২. কপোতাক্ষ কলেজ অব প্রফেশনালস: কারবালা রোড, ধর্মতলা মোড়, সদর, যশোর। মোবাইল: ০১৭৩১-৭৩৭৩২৩


২৩. মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ: পূর্ব নাসিরাবাদ, দৈনিক পূর্বকোণ অফিস সংলগ্ন, চট্টগ্রাম। মোবাইল: ০১৮১৭৭১৬৫৬০


২৪. ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ (আইবিএস): হালিশহর, বড়পোল মোড়, চট্টগ্রাম। মোবাইল: ০১৭১১৪২৪২৯৫


২৫. কুমিল্লা মডেল এডুকেশন রিসার্চ সেন্টার: ঠাকুরপাড়া, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৭৯৫৮৭২, ০১৫৫৮৩২৮৪৮২


২৬. কুড়িগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ: সদর, কুড়িগ্রাম। মোবাইল: ০১৭১৪৫৫৮২৬৪


২৭. পার্বতীপুর বিএড কলেজ: পার্বতীপুর, দিনাজপুর। মোবাইল: ০১৭১২৯৩৩৮১৯


২৮. জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ: শাহজালাল উপশহর, সিলেট। মোবাইল: ০১৭১১৩৪৫৫৫৩












  এই ক্যাটেগরির আরো সংবাদ