বাংলাদেশে দুর্গাপূজার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।সোমবার (১৯ অক্টোবর)

2026-10-19T16:13:34+06:00
2026-10-19T16:13:34+06:00
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে দুর্গাপূজার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ১০)
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


দীনেশ ত্রিবেদী বলেন, সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান তা সবসময় প্রয়োজন।


সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে তিনি বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে আশা করে তিনি বলেন, ভবিষ্যতেও মানুষের মধ্যে এ আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।











  এই ক্যাটেগরির আরো সংবাদ