প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম (ভিজিট : ৭)

ফাইল ছবি
নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ হওয়ার কারণে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটে যাত্রীর সংখ্যা ছিল ১৭ হাজার ৭০১ জন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি। বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ারের ২২টি, সালাম এয়ারের সাতটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার পাঁচটি।
কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ওই দুই এয়ারপোর্টে ফ্লাইট বাতিল হওয়া অব্যাহত থাকবে।