প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:১৪ পিএম (ভিজিট : ৬)

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পথশিশু, দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় ৩০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা দুপুরের পর থেকে রান্নার প্রস্তুতি শুরু করেন। সন্ধ্যায় রান্না শেষে খাবার নিয়ে তাঁরা স্টেশনে যান এবং সেখানে অবস্থানরত মানুষের মধ্যে তা বিতরণ করেন।
মো. দেলোয়ার হোসেন বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করার পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রমও অব্যাহত রাখতে চায় সংগঠনটি। প্রতি সপ্তাহে অন্তত ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের ৪৩টি জেলায় জেলা কমিটি ও ১৪টি উপজেলায় উপজেলা কমিটি রয়েছে। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় এ কর্মসূচি চালুর পরিকল্পনা আছে। প্রতিটি কমিটি যেন নিজ নিজ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, সেটিই তাঁদের প্রত্যাশা।
সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক জালাল বলেন, বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে ক্ষুধার্ত মানুষের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। পারস্পরিক দায়িত্ববোধ, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়েই ক্ষুধামুক্ত মানবিক সমাজ গড়ে তোলা যায়।
ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব। সুবিধাবঞ্চিতদের কষ্ট উপলব্ধি করে সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন।
আইন ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক সালমান মাহমুদ বলেন, মানবিক কার্যক্রম পরিচালনায় সুশৃঙ্খল ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ। সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছানো সহজ হবে।
মহিলা বিষয়ক সম্পাদক মারিয়া ইসলাম বলেন, পথশিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। মৌলিক চাহিদা পূরণে সংগ্রামরত শিশু ও মানুষের প্রতি সবারই সহানুভূতিশীল হওয়া উচিত।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এ কে এম নাজমূল হোসেন খান (পদ্মা গ্রুপ অ্যান্ড কোম্পানি), যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান (প্রধান সম্পাদক, দৈনিক নবজীবন), সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী (স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তখবর), বিশেষ প্রতিনিধি মো. মাসুদ মজুমদার (ডেইলি প্রেজেন্ট টাইমস), মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার রিতা (সম্পাদক ও প্রকাশক, দৈনিক নবজীবন), সারহিন আক্তার (স্টাফ রিপোর্টার, দৈনিক মাতৃজগত), দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম খোকন (ঢাকা রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার) ও মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ সানু (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়)। এ ছাড়া মো. স্বপন, সুরাইয়া, শুভ ও লিটনসহ সংগঠনের অন্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই