শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

মেহেদী হাসান, শরণখোলা (বাগেরহাট):

সারাদেশ

বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে

2026-10-08T17:14:24+06:00
2026-10-08T17:14:24+06:00
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
মেহেদী হাসান, শরণখোলা (বাগেরহাট):
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ১০)

বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মাহিন মোড়েলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে। মৃতের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা তাদের ছেড়ে খুলনায় থাকেন। পরে তারা শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবনিয়া আশ্রয়ণ প্রকল্পের আবাসন পল্লিতে এসে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও আর্থিক সংকটের কারণে বর্তমানে তা বন্ধ রয়েছে। এখন কেউ ডাকলে কখনো সুপারি, কখনো নারিকেল পেড়ে দিয়ে সে কিছু আয় করত।

বৃহস্পতিবার সকালে পাশের বাড়ির রহমান তালুকদার তাকে নারিকেল পাড়ার জন্য গাছে উঠতে বলেন। গাছ থেকে পড়ে মাহিন গুরুতর আহত হলে দ্রুত তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতাল থেকে খুলনায় রেফার করা হলে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শরণখোলা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার জানান, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খুলনায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। শিশুটিকে গাছে ওঠানোর অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ