মোংলায় ১২০ কেজি গাজাসহ তিনজনকে আটক

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

সারাদেশ

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি। সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি রংপুর সদরে।এসআরবি-৬

2026-10-06T14:35:57+06:00
2026-10-06T14:35:57+06:00
মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মোংলায় ১২০ কেজি গাজাসহ তিনজনকে আটক
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ৮)

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি। সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি রংপুর সদরে। 

এসআরবি-৬ এর (খুলনা) উপপরিচালক (স্কোয়াড কমন্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগন্জ হয়ে মোংলায় আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পরিবহনটিকে নজরদারি করা হয়। 

এরপর গত রাত ১টার দিকে পরিবহনটি মোংলার ব্রাক্ষনমেঠ এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়। পরে পরিবহনের চালক, হেলপার ও অপর সদস্যের দেয়া তথ্যমতে পরিবহনের পেছনের দিকের চেচিসে লুকিয়ে পাচার করে আনা ছয়টি কার্টুনে থাকা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ সময় আটক করা হয় পারভেজ, নুরআমিন ও আমিনুর রহমান নামের চালক, ড্রাইভার ও পাচারকারী চক্রের সদস্যকে। এদের সকলের বাড়ী রংপুরের সদরে। এই পরিবহনে এর আগেও গাঁজা পরিবহন করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় এসআরবি।

ডেল্টা টাইমস/আলী আজীম/সিআর/এমই










  এই ক্যাটেগরির আরো সংবাদ