চট্টগ্রামসহ ১৬ জেলার বাস আর সায়েদাবাদে নয়, থাকবে কাঁচপুরে

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

সায়েদাবাদ বাস টার্মিনাল শিগগিরই কাঁচপুরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা

2026-09-30T19:40:51+06:00
2026-09-30T19:40:51+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামসহ ১৬ জেলার বাস আর সায়েদাবাদে নয়, থাকবে কাঁচপুরে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৮)

সায়েদাবাদ বাস টার্মিনাল শিগগিরই কাঁচপুরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে টার্মিনালের কাজ শেষ করা হবে। খুব শিগগিরই কিছু রুটের বাস এখানে ঢোকানোর চেষ্টা করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, সায়েদাবাদ থেকে যেসব বাস ট্রানজিট হিসেবে এখানে থাকবে, সেগুলোর যাতায়াতের ব্যবস্থা করা হবে। গুলিস্তানের যে টার্মিনালে বাস ওঠানামা করে, সেটি বুড়িগঙ্গার ওপারে সরিয়ে নেওয়া হবে। এর জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলার যেসব বাস ছাড়ে, সেগুলো কাঁচপুরের এই টার্মিনালে রাখা হবে। সায়েদাবাদ টার্মিনাল এখানে নিয়ে এলে শহরের যানজট অনেকটাই কমবে। আপাতত অস্থায়ী শেড তৈরি করে এখানে টার্মিনাল স্থানান্তর করা হবে। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ