এনআইডি ও 'সুবর্ণ' কার্ড দেখালেই মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম (ভিজিট : ১০)

ফাইল ছবি
প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই ছাড় কার্যকর হবে বলে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আগামীকাল বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এই সেবার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকেরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাই করে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। আর প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকেরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের 'সুবর্ণ' পরিচয়পত্র দেখালে একক যাত্রার টিকিটে একই হারে ২৫ শতাংশ ছাড় পাবেন।