বন্দুকের ভয় দেখিয়ে গরু চুরির অভিযোগ, আতঙ্কে কালিয়াকৈরের কৃষক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কোয়ারচালা গ্রামে বন্দুকের ভয় দেখিয়ে দুটি গরু চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর)

2026-10-01T11:04:45+06:00
2026-10-01T11:04:45+06:00
বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বন্দুকের ভয় দেখিয়ে গরু চুরির অভিযোগ, আতঙ্কে কালিয়াকৈরের কৃষক
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ০)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কোয়ারচালা গ্রামে বন্দুকের ভয় দেখিয়ে দুটি গরু চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে কোয়ারচালা গ্রামের আলালউদ্দিনের বাড়িতে একদল চোর প্রবেশ করে। স্থানীয়দের দাবি, তাদের হাতে অস্ত্র ছিল। চার-পাঁচজনের ওই দলটি অস্ত্র দেখিয়ে গুলি করার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং দুটি গরু নিয়ে পালিয়ে যায়। গভীর রাতে অস্ত্রধারী দলের এমন হানায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আরও জানান, একই রাতে পাশের বোয়ালী ইউনিয়ন থেকেও ছয়টি গরু চুরির খবর তাঁরা পেয়েছেন। পরপর কয়েকটি ঘটনায় স্থানীয় কৃষক ও গরুর মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা বলেন, অনেক পরিবার গরু পালনের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে। রাতের বেলায় সংঘবদ্ধ চুরির ঘটনায় তাঁরা গবাদিপশু নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় রাতের নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডেল্টা টাইমস/মো. মাসুদ রানা/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ