বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪

2026-09-30T16:00:59+06:00
2026-09-30T16:06:09+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৪:০৬ পিএম  (ভিজিট : ১১)

চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া এলাকার দুদুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বসতঘর পুড়ে যায়। ভুক্তভোগী শাহ আলম জানান, আগুনে নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা।

তিনি বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ