হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

দিনাজপুরের হিলিতে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার করেছে বিজিবি, উপজেলা প্রশাসন ও

2026-09-30T09:46:33+06:00
2026-09-30T09:46:33+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ০)

দিনাজপুরের হিলিতে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার করেছে বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  রাতে হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকা থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমার নেতৃত্বে , উপজেলা ভূমি কর্মকর্তা, স্থানীয় থানা পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শান্তির মোড় এলাকা থেকে দুই কার্টনে ১১০ মিলিমিটারের ৬৪৬ বোতল নিষিদ্ধ ‘তনু লায়ন’ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।


ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ