ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ডেল্টা টাইমস ডেস্ক:

আবহাওয়া ও পরিবেশ

নিম্নচাপ মিয়ানমারের স্থলভাগে উঠে গেছে। এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে।গভীর সাগরে যেতে জেলেদের জন্য এখনো

2026-09-29T16:23:43+06:00
2026-09-29T16:23:43+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ২১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিম্নচাপ মিয়ানমারের স্থলভাগে উঠে গেছে। এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে।

গভীর সাগরে যেতে জেলেদের জন্য এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়াইকতো এর নিকট দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে আজ মঙ্গলবার সকাল ৬টায় (২৯ সেপ্টেম্বর) মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১৮.৮° উত্তর অক্ষাংশ এবং ৯৬.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ