মাঠে নামছে ২৬ দল: বিরামপুরে শুরু হচ্ছে ‘খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ’

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

দিনাজপুর-৬ আসনের ২৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টকে

2026-09-21T11:59:32+06:00
2026-09-21T11:59:32+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মাঠে নামছে ২৬ দল: বিরামপুরে শুরু হচ্ছে ‘খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ’
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ০)

দিনাজপুর-৬ আসনের ২৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের বিরামপুরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আলহাজ্ব মুশফিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হাবিব রিটন ও আনোয়ারুল ইসলাম রুবেল এবং দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দিনাজপুর-৬ আসনের বিভিন্ন এলাকার মোট ২৬টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। খেলোয়াড়দের উৎসাহিত করতে দলগুলোকে ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে।

ফেরদৌস রহমান গণমাধ্যমকর্মীদের জানান, আগামী ৩ অক্টোবর দুপুরে বিরামপুর বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির।

আয়োজকরা আশা করছেন, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়বে এবং তরুণদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ ও সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।


ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ