মেঘনায় গোসলে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটি

2026-09-20T15:43:02+06:00
2026-09-20T15:45:46+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

মেঘনায় গোসলে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৩:৪৫ পিএম  (ভিজিট : ১৫)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। দেড় ঘণ্টা পার হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তিনজনই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ে। আজ স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও তারা চার বন্ধু স্কুলে না গিয়ে মেঘনায় গোসলে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই একজন পানি থেকে উঠে আসতে পারলেও বাকি তিনজন তলিয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, "ইতোমধ্যে আমাদের তিনজন ডুবুরি ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।"








  এই ক্যাটেগরির আরো সংবাদ