সাভারে ঝটিকা মিছিলের চেষ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের ৭

2026-09-20T20:17:50+06:00
2026-09-20T20:25:26+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সাভারে ঝটিকা মিছিলের চেষ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৮:২৫ পিএম  (ভিজিট : ৮)

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে সাভার পৌর এলাকার আনন্দপুরে চৌধুরী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন সাভার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন (৩৩), যুবলীগ কর্মী রাজু (৩৯), রুহুল আমিন রাজীব (৩৮), মো. আরিফুল হোসেন (২৫), মোহাম্মদ আলী (৩৫), মো. মুরাদ হোসেন (৪৪) এবং কৃষক লীগের সদস্য আনোয়ার হোসেন (৫০)।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করার উদ্দেশ্যে তিনটি মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ একটি মাইক্রোবাস আটক করে। ওই গাড়ি থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার জব্দ করা হয়। তবে অপর দুটি মাইক্রোবাস কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বললেন, পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিল। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি সাইফুল আলম।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ