শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলের ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংক থেকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার

2026-09-20T09:42:58+06:00
2026-09-20T09:44:00+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২ এএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৯:৪৪ এএম  (ভিজিট : ১১)

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলের ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংক থেকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেটের ভেতর এসব পেস্ট পাওয়া যায়। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট (এ-শিফট) এ অভিযান চালায়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনবিআর জানায়, কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকের ভেতর পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট দেখতে পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্যাকেটগুলো কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে খুলে পরীক্ষা করা হলে প্রাথমিকভাবে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। এসব প্যাকেটের কোনো মালিক পাওয়া যায়নি। বর্তমানে রেজিস্টার্ড স্বর্ণকারের মাধ্যমে স্বর্ণসদৃশ পেস্ট থেকে স্বর্ণ পৃথকীকরণের কার্যক্রম চলছে। একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণের প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হচ্ছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক হিসাবে উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হতে পারে। তবে পরীক্ষণ ও পৃথকীকরণ কার্যক্রম শেষ হওয়ার পর স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা এবং প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ