রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক

2026-09-19T17:46:22+06:00
2026-09-19T18:08:16+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৬:০৮ পিএম  (ভিজিট : ৬)

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ১ হাজার ১৯টি গাড়ি ডাম্পিং এবং ৫৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার (১৭ ও ১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা করা হয়।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ ২০১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩টি বাস, ৩টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ১০৯টি সিএনজি ও ২৮২টি মোটরসাইকেলসহ মোট ৫৫৬টি মামলা করা হয়।

এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০টি বাস, ৪৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৭২টি মোটরসাইকেলসহ ৫০৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ ৩৪৬টি মামলা করা হয়।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৭৭টি বাস, ৫০টি ট্রাক, ৭৩টি কাভার্ডভ্যান, ১২৭টি সিএনজি ও ৩৫৮টি মোটরসাইকেলসহ সর্বমোট ৯৬২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০টি বাস, ৫৬টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৪৮৫টি মোটরসাইকেলসহ ১ হাজার ১০৫টি মামলা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ৫১টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৬০১টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ