লং মার্চের মধ্য দিয়ে জ্বালানি সংকট আরও ঘনীভূত করছে জামায়াত

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর আমির সংসদে দাঁড়িয়ে নিজেই বলেছেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট।

2026-09-13T16:05:06+06:00
2026-09-13T16:05:06+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

রাশেদ খাঁন
লং মার্চের মধ্য দিয়ে জ্বালানি সংকট আরও ঘনীভূত করছে জামায়াত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর আমির সংসদে দাঁড়িয়ে নিজেই বলেছেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। তাহলে এই সংকটকে পুঁজি করে কেন আবার লং মার্চ করা হচ্ছে। লং মার্চের মধ্য দিয়ে জামায়াত জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা এম কে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন।

গুলশানে ঝটিকা মিছিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘গুলশানে যারা ঝটিকা মিছিল করেছে, তাদের অনেককেই এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনার ফাঁদে পা দিয়েন না। তিনি কখনই আর দেশে ফিরতে পারবেন না।’

আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা মারা গেলে তার লাশও দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কেউ নেই। আওয়ামী লীগের নেতারা কেউ দেশেই আসতে পারবে না। আওয়ামী লীগ এখন পচে-গলে ধ্বংস হয়ে গেছে। দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না।’

সার সংকট ও কৃষকের ভোগান্তির বিষয়ে রাশেদ খাঁন বলেন, দেশে কোনো সার সংকট নেই। ডিলাররা কৃত্রিমভাবে সার মজুত করে সংকট দেখানোর অপচেষ্টা চালাচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরে সারের ডিলার হিসেবে কারা নিয়োগ পেয়েছেন, তা সবাই জানেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সহসভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ