মানুষের কষ্ট লাঘবে সরকারের উদ্যোগে সহযোগিতার আহ্বান প্রিন্সের

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিরোধী দলের নেতার বক্তব্যের সমালোচনা করে

2026-09-12T20:28:42+06:00
2026-09-12T20:28:42+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

মানুষের কষ্ট লাঘবে সরকারের উদ্যোগে সহযোগিতার আহ্বান প্রিন্সের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিরোধী দলের নেতার বক্তব্যের সমালোচনা করে বলেছেন, জনগণের কষ্টকে পুঁজি করে, জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি না দিয়ে মানুষের কষ্ট লাঘবে সরকারের নেওয়া উদ্যোগে সহযোগিতা করুন।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, সংসদ কিংবা রাজপথ, বিএনপি সরকার কোথাও বিরোধী দলের কণ্ঠ রোধ করেনি। তারা সংসদে ও রাজপথে নির্বিঘ্নে, স্বাধীনভাবে সব বিষয়ে কথা বলছেন। কর্মসূচি পালন করেছেন। সরকার তাদের সহযোগিতা করছে। তাই 'সংসদে জনগণের কষ্টের কথা বলতে না পেরে বাধ্য হয়ে রাজপথে নামতে হচ্ছে'-এমন বক্তব্য অজুহাত ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দিনরাত কাজ করছে। সরকার হাত-পা গুটিয়ে বসে নেই বা কোনো অজুহাত দেখিয়ে সমস্যা আড়াল করছে না। এমন পরিস্থিতিতে ছয় মাস বয়সী সরকারের বিরুদ্ধে কখনো ছয় দফা, কখনো এক দফার আন্দোলনের ঘোষণা দিয়ে বিরোধী দল দায়িত্বজ্ঞানহীন ও দুর্ভোগসৃষ্টিকারী রাজনীতির পরিচয় দিচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য তারেক রহমান কিংবা বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয়। বরং বিরোধী দলের নেতা নিজেই একাধিকবার এ সংকটকে আওয়ামী লীগের দীর্ঘদিনের ভুল নীতি ও দুর্নীতির ফসল উল্লেখ করেছেন। এরপরও সংকটের দায় বিএনপির ওপর চাপিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা দুরভিসন্ধিমূলক, রাজনৈতিকভাবে অসঙ্গত ও দায়িত্বজ্ঞানহীন।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ