মার্শাল আর্ট শিখছেন মাদ্রাসার শিক্ষার্থীরা

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

রাজধানীর তুষারধারায় জামিয়া কাশিফুল উলূম ঢাকা নামে এই ব্যাতিক্রমি কওমী মাদরাসায় শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কুল শাখা, এসএসসি পরীক্ষা

2026-09-13T14:23:39+06:00
2026-09-13T14:34:00+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

মার্শাল আর্ট শিখছেন মাদ্রাসার শিক্ষার্থীরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ২:৩৪ পিএম  (ভিজিট : ৭)

রাজধানীর তুষারধারায় জামিয়া কাশিফুল উলূম ঢাকা নামে এই ব্যাতিক্রমি কওমী মাদরাসায়  শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কুল শাখা, এসএসসি পরীক্ষা দেয়ার ব্যাবস্থা। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও মানসিক চাঙ্গা রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

২০০৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ পাশের হার প্রতিষ্ঠানটি।  দেয়া হয় কম্পিউটার সহ স্কীল ডেভেলপমেন্ট প্রশিক্ষন। অর্নগল আরবী ও ইংরেজি কথা বলতে পারে শিক্ষার্থীরা। এখানের ছাত্ররা হাফেজ ও আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন। এবছর এখানে আলেম হয়ে, একজন ছাত্র সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন বলেও জানা যায়।

পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত বাংলাদেশ কেরাতে ফেডারেশন এর অভিজ্ঞ কোচ এর  তত্ত্বাবধানে মার্শাল আর্টের নানা কৌশল অনুশীলন করছে।

শৃঙ্খলা, আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতে মাড়শাল আর্ট এর মতো এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে শিক্ষার্থীদের  পড়ালেখার একঘেয়েমিও দূর হচ্ছে জানান কতৃপক্ষ।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ