কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে পাঁচ দোকানে চুরি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কুষ্টিয়ার খোকসার একতারপুর বাজারে নৈশপ্রহরীদের বেঁধে রেখে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।সোমবার রাত ১টার দিকে শুরু হয়ে প্রায়

2026-09-08T14:52:36+06:00
2026-09-08T14:52:36+06:00
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে পাঁচ দোকানে চুরি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার খোকসার একতারপুর বাজারে নৈশপ্রহরীদের বেঁধে রেখে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। 
সোমবার রাত ১টার দিকে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে এ ঘটনা ঘটে। 

ব্যবসায়ী ও নৈশপ্রহরী জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বাজারে ঢোকে। তারা চারজন নৈশপ্রহরীকে ধরে একটি চায়ের দোকানে নিয়ে হাত বেঁধে রাখে। পরে দলটির কয়েকজন নৈশপ্রহরী ও দুই ব্যবসায়ীকে পাহারা দেয় এবং অন্যরা বিভিন্ন দোকানের তালা ভেঙে মালামাল ও টাকা নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটার দিকে ওই দলটি বাজারে ঢোকে। প্রথমে তারা নৈশপ্রহরীদের একত্র করে গামছা ছিঁড়ে তাদের হাত বেঁধে ফেলে। পরে প্রানোতোষ বিশ্বাসের পূর্ণ জুয়েলার্সের দুটি শোরুম ও কারখানার তালা ভেঙে লকার থেকে প্রায় ২০ ভরি রুপা, কয়েক ভরি পুরোনো সোনার গয়না ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।

এরপর মানিক বিশ্বাসের মানিক জুয়েলার্স, সঞ্জয় বিশ্বাসের ঈশানী বিউটি কসমেটিকস, পাখি ভ্যানের মেকার আবদুল হান্নান শেখের দোকান এবং চা–দোকানি ওবায়দুলের দোকানেও চুরি করা হয় বলে ব্যবসায়ীরা জানান। এসব দোকান থেকে মুঠোফোন ও নগদ টাকা নেওয়া হয়েছে।

নৈশপ্রহরীদের দাবি, দলটির সদস্যদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। চুরি শেষে দুই নৈশপ্রহরীকে হাত বাঁধা অবস্থায় বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরের শৈলডাঙ্গী মহাশ্মশান পর্যন্ত নিয়ে যায় দলটি।

পূর্ণ জুয়েলার্সের মালিক প্রানোতোষ বিশ্বাস বলেন, রাতে দোকান বন্ধ করার সময় তিনি বিদ্যুতের সংযোগ বন্ধ করে যান। এরপরও চোরেরা দোকানের সব কটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। দুটি শোরুম ও কারখানার লকারের কয়েকটি ড্রয়ার ভেঙে কয়েক ভরি পুরোনো গয়না, ২০ ভরি রুপা ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।

আবদুল হান্নান শেখ বলেন, তিনি প্রায় ৩০ বছর ধরে ওই বাজারে ব্যবসা করছেন। এমন ঘটনা আগে দেখেননি। চোরেরা তাকে ধরে নিয়ে নৈশপ্রহরীদের সঙ্গে বেঁধে রাখে। তার কাছ থেকে ধার করে আনা ৫ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি











  এই ক্যাটেগরির আরো সংবাদ