সাবেক সচিব কায়কাউস ও আদানির চুক্তিতে দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ

2026-09-07T19:39:02+06:00
2026-09-07T19:39:02+06:00
সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

সাবেক সচিব কায়কাউস ও আদানির চুক্তিতে দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের সঙ্গে আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধান করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম।

‎তিনি জানান, আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত করছে। সেই ঘটনার তদন্তের সঙ্গে সাবেক মুখ্য সচিব, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় দুদকের চলা তদন্ত একসঙ্গে করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ