আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক:

অপরাধ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন

2026-09-02T17:32:08+06:00
2026-09-02T17:44:38+06:00
বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৫:৪৪ পিএম  (ভিজিট : ১৩)

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বুধবার বিকালে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ অনুসন্ধানে একজন উপপরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম গঠন করেছে দুদক।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মাসুম আহমেদ।

দুদক কর্মকর্তা জানান, বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতি এবং পছন্দের ব্যক্তিদের পছন্দের স্থানে পোস্টিং বা পদায়নের মাধ্যমে অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, যেসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে, তার মধ্যে রয়েছে—৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করে পুনঃপদায়নের মাধ্যমে ৭৬ লাখ টাকা আত্মসাৎ, ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতিতে দেড় কোটি টাকার দুর্নীতি এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পছন্দের স্থানে পদায়নের মাধ্যমে দুই কোটি টাকা দুর্নীতির অভিযোগ।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

বর্তমানে আসিফ মাহমুদ নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুদক সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ার পর তা যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রায় ১৮৮ জন কর্মকর্তার বদলি-সংক্রান্ত অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ দুদকের হাতে আসার কথা জানা যায়। অনুসন্ধান দলের নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক জাহিদ কালাম।

ক্ষমতার পরিবর্তনের পর সরকারি বিভিন্ন দপ্তরে ব্যাপক রদবদল, বদলি ও পদায়ন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েও এ ধরনের পরিবর্তন ঘটে। এসব বদলি, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি অনুসন্ধানে নামে দুদক।








  এই ক্যাটেগরির আরো সংবাদ