ফ্লাই দুবাইয়ের বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার

2026-09-03T10:32:46+06:00
2026-09-03T10:37:25+06:00
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ফ্লাই দুবাইয়ের বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ১০:৩৭ এএম  (ভিজিট : ১)
বিমানের সিটের নিচ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো

বিমানের সিটের নিচ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালায়। এ সময় ফ্লাইটের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টমস হাউস সূত্র।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ