চলন্ত ট্রেনে যাত্রী ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

'কুড়িগ্রাম এক্সপ্রেস' নামের একটি চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে আজ বুধবার

2026-09-02T15:44:52+06:00
2026-09-02T15:44:52+06:00
বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

চলন্ত ট্রেনে যাত্রী ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৫)

'কুড়িগ্রাম এক্সপ্রেস' নামের একটি চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে আজ বুধবার সকাল ১০টায় চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সান্তাহার রেলওয়ে পুলিশের এটিএসআই মো. খোকন এবং তিন কনস্টেবল—আশিকুর রহমান, গোলাম মোস্তফা ও ফজলে রাব্বি। তাদের প্রত্যাহার করে পাকশী রেলওয়ে জেলা পুলিশে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন ভুক্তভোগী ওই নারী। এরপর মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে। নারী পুলিশ সদস্য দিয়ে ট্রেনের ক্যান্টিনে তার শরীর তল্লাশি করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, পরে তাকে আবার ডেকে নিয়ে যাওয়া হয় এবং তার কাছে থাকা ১১ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা পুলিশ সদস্যরা নিয়ে নেন, পাশাপাশি সাদা কাগজে তার স্বাক্ষরও নেওয়া হয়।

এরপর পুলিশের সামনেই ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর নামের এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ, আর এক পুলিশ সদস্য তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন। ঘটনার পর ওই নারী তার ছেলেকে ফোন করে বিষয়টি জানান, ছেলে তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়। এরপর রেলওয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।

এ ঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর ও অজ্ঞাতনামা এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে গতকালই বগুড়া আদালতে হাজির করা হয়, এবং বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ