দশম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আগামীকাল সাংবাদিক সমাবেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

দশম সাংবাদিক ওয়েজবোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং যেসব প্রতিষ্ঠানে এখনো নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ কার্যকর হয়নি, সেসব

2026-09-02T19:40:17+06:00
2026-09-02T19:40:17+06:00
বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

দশম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আগামীকাল সাংবাদিক সমাবেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ০)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দশম সাংবাদিক ওয়েজবোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং যেসব প্রতিষ্ঠানে এখনো নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ কার্যকর হয়নি, সেসব প্রতিষ্ঠানে বকেয়াসহ তা বাস্তবায়নের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে  বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও বক্তব্য রাখবেন। গণমাধ্যমকর্মীদের যথাসময়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

সাংবাদিক কাজিম রেজার মৃত্যুতে শোক


একই বিজ্ঞপ্তিতে জ্যেষ্ঠ সাংবাদিক কাজিম রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বুধবার এক যৌথ শোকবার্তায় সংগঠন দুটির নেতৃবৃন্দ বলেন, কাজিম রেজা সারাজীবন গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য লড়াই করে গেছেন এবং কখনো মিথ্যা ও অন্যায়ের সঙ্গে আপস করেননি। বিএফইউজে ও ডিইউজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ভূমিকা রাখেন এবং পেশাগত দায়িত্ব পালনকালেও সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী সরকারের আমলে সর্বশেষ কর্মস্থল বাসস থেকে চাকরিচ্যুত হওয়ার পর কাজিম রেজা দীর্ঘদিন বেকারত্বের মধ্যে অর্থকষ্টে এবং অনেকটা বিনা চিকিৎসায় ছিলেন। আজ বুধবার তিনি ইন্তেকাল করেন।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।











  এই ক্যাটেগরির আরো সংবাদ