সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যম

স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ

2026-08-20T13:15:44+06:00
2026-08-20T13:15:44+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ১০)

স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

বুধবার রাজধানীর তথ্য ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল র‍্যালি, আলোচনা সভা, সম্মাননা, মৃত সাংবাদিকদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং অসহায় ও অসুস্থ সাংবাদিকদের সহায়তা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান আলোচক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব ও রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুল হক মজু।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে অপসাংবাদিকতা, মিথ্যা সংবাদ ও ব্ল্যাকমেইলিং যাতে না বাড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া নিউজ পোর্টাল ব্যবহার করে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। পেশাদার সাংবাদিকদের স্বার্থেই এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করা প্রয়োজন।

অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন। হাবীবুর রহমান হাবীব বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকদের দায়িত্ব পালনে রাষ্ট্র ও সমাজের সবার সহযোগিতা করা উচিত।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সহায়তা তহবিল ও আইনি সহায়তা বাড়ানোর দাবি জানান। সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় এনে পেশাটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব তালুকদার রুমি। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, গত পাঁচ বছর সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করছে ফাউন্ডেশন। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ