বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

বীর মুক্তিযোদ্ধা ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) মারা

2026-07-30T12:38:24+06:00
2026-07-30T12:38:24+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ৩)

বীর মুক্তিযোদ্ধা ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর আফতাবনগরে বোনের বাসায় তিনি মারা যান।

কিসমত খন্দকারের ভাতিজা রিসাত জানান, গত কয়েকদিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। সকালে ডাক্তার দেখিয়েছেন। বিকেলে রিপোর্ট দেখে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল।

বাসা থেকে কিসমত খন্দকারকে কাকরাইলে আঞ্জুমান মফিদুলে নেওয়া হবে। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে নেওয়া হবে বলে জানানো হয় পরিবার সূত্রে। 

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ