বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক ইমরান

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

অস্ট্রেলিয়ায় কর্মরত ও বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে যাত্রা

2026-08-30T13:21:16+06:00
2026-08-30T13:21:16+06:00
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক ইমরান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ৪)

অস্ট্রেলিয়ায় কর্মরত ও বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া (বিএমএফএ)। সংগঠনের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভি ও এখন টেলিভিশনের সাবেক স্পোর্টস ইনচার্জ হুমায়ুন কবির রোজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ২৪ ও জিটিভির সাবেক সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে কেন্দ্র করে লাকেম্বা সেন্ট্রালে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএমএফএর নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রমের আত্মপ্রকাশ ঘটে। একই অনুষ্ঠানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভার করতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়।

ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের সাক্ষী হয়ে সিরিজ কাভার করতে অস্ট্রেলিয়ায় আসা সাংবাদিকদের সম্মান জানাতেই বিএমএফএর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন লর্ড মেয়র মার্টিন জাইতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী উপল আমিন, ক্যান্টারবুরি ও ব্যাংকস্টাউনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, প্রপার্টি ওয়ান-এর প্রধান মোহাম্মদ আলী সিকদার এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের তিন সভাপতি আবদুল মতিন, মোহাম্মদ রহমতুল্লাহ ও রাশেদ শ্রাবণ।

নতুন এই সংগঠনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ঐক্য আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ