চাঁদাবাজদের তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘চাঁদাবাজদের তালিকা হচ্ছে। তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা হবে।’শনিবার (২২

2026-08-22T18:50:15+06:00
2026-08-22T18:50:15+06:00
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

চাঁদাবাজদের তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘চাঁদাবাজদের তালিকা হচ্ছে। তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা হবে।’

শনিবার (২২ আগস্ট) বিকেলে সন্ত্রাসীদের হামলায় আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অধ্যাপক আসাদুর রহমানের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রশংসা করি। তবে তাদের আরো কাজ বাকি আছে।’

তিনি আরো বলেন, ‘ডিএমপি ও মেট্রো এলাকায় যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’








  এই ক্যাটেগরির আরো সংবাদ