মক্কা প্যাক্টে যোগ দেওয়ার আগে বাংলাদেশের স্বার্থ বিবেচনা: শামা ওবায়েদ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মক্কা প্যাক্টে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, জোটটিতে

2026-09-01T12:32:50+06:00
2026-09-01T12:35:52+06:00
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

মক্কা প্যাক্টে যোগ দেওয়ার আগে বাংলাদেশের স্বার্থ বিবেচনা: শামা ওবায়েদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১২:৩৫ পিএম  (ভিজিট : ১)

মক্কা প্যাক্টে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, জোটটিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

তিনি জানান, দেশের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচকভাবে দেখছে আইপিইউ। এদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, তাঁর বক্তব্য আগের চুক্তিকে ঘিরে হয়ে থাকতে পারে।

এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়েও আলোচনার কথাও জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। 

এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ