আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতেছে: মৃত্যুর আগে দগ্ধ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক:

প্রবাস

“আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতেছে ভাই”, আগুনের মধ্যে আটকা পড়ে মৃত্যুর আগে এমন আকুতি জানিয়েছিলেন ২৫

2026-08-31T18:59:09+06:00
2026-08-31T19:00:35+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতেছে: মৃত্যুর আগে দগ্ধ প্রবাসী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৬)

“আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতেছে ভাই”, আগুনের মধ্যে আটকা পড়ে মৃত্যুর আগে এমন আকুতি জানিয়েছিলেন ২৫ বছরের বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফ। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এই প্রবাসী বাংলাদেশি।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় একটি ভবনের নিচে থাকা ওই গ্যারেজে আগুন লাগে। সেখানে বিভিন্ন মালামালের কক্ষ ও বিপুলসংখ্যক বৈদ্যুতিক বাইসাইকেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে।

দীর্ঘ চেষ্টার পর গ্যারেজের ভেতর থেকে আলিফকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। চিকিৎসাকর্মীরা তার শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালিতে পোড়ার লক্ষণ পান।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি জানিয়েছে, আলিফের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায়। গত বছর জীবিকার সন্ধানে স্পেনে আসেন তিনি। সম্প্রতি নিয়মিতকরণের প্রক্রিয়ায় আবেদন করার পর মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতিও আসে। নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছিলেন তরুণ এই প্রবাসী।

অগ্নিকাণ্ডের সময় বাংলাদেশিদের একটি বার্তা আদান-প্রদানকারী দলে ছড়িয়ে পড়ে তার শেষ বার্তা “আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতেছে ভাই।” সেই বার্তা এখন মাদ্রিদের প্রবাসী বাংলাদেশিদের কাছে হয়ে উঠেছে এক হৃদয়বিদারক স্মৃতি। আলিফের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করছে স্পেনের জাতীয় পুলিশ।


ডেল্টা টাইমস/ হোসাইন ইকবাল / আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ