খরচ ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন ১০ হাজার কর্মী

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

মালয়েশিয়ায় যেতে না পেরে ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য সুখবর। তাদের মধ্য থেকে ১০ হাজার কর্মীকে কোনো ধরনের খরচ ছাড়াই

2026-08-31T15:21:02+06:00
2026-08-31T15:21:02+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

খরচ ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন ১০ হাজার কর্মী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় যেতে না পেরে ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য সুখবর। তাদের মধ্য থেকে ১০ হাজার কর্মীকে কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার ( ৩১ আগস্ট) হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রক্রিয়া সম্পন্ন করা ৩৩ হাজার কর্মীর মধ্যে ১৭ হাজার ৭৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্য থেকে ১০ হাজার কর্মীকে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে ১০ হাজার কর্মীকে দেশটিতে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য হাইকোর্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ