বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে থাইল্যান্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ উন্মুক্ত করতে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ লক্ষ্যেবুধবার ( ১২

2026-08-12T18:29:23+06:00
2026-08-12T18:33:30+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে থাইল্যান্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৬:৩৩ পিএম  (ভিজিট : ৩)

থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ উন্মুক্ত করতে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ লক্ষ্যে বুধবার ( ১২ আগস্ট ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে থাইল্যান্ডের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

বৈঠকে থাই প্রতিনিধিদল জানায়, নির্মাণ, কৃষি ও হালাল ফ্যাক্টরিসহ বিভিন্ন খাতে কর্মী সংকট রয়েছে। কম্বোডিয়া থেকে কর্মী নেওয়া বন্ধ থাকায় এ সংকট আরও বেড়েছে। বাংলাদেশকে সম্ভাব্য পঞ্চম কর্মী সরবরাহকারী দেশ হিসেবে বিবেচনা করছে থাইল্যান্ড।

মন্ত্রী বলেন, কর্মী নিয়োগে স্বচ্ছতা, ন্যায্য মজুরি, নিরাপদ আবাসন, চিকিৎসা বীমা ও কর্মীদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী মো. নুরুল হক সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে কর্মী নেওয়ার আহ্বান জানান।

থাই প্রতিনিধিদল ভিসার মেয়াদ শেষে অবৈধ অবস্থান, থাইল্যান্ডকে ট্রানজিট হিসেবে ব্যবহার ও মানবপাচারের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানায়। এসব বিষয়ে দ্রুত সমাধান করে অচিরেই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ