এসএসসি ও কারিগরি নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণ এবং টিসি-পিসি নম্বর অনলাইনে এন্ট্রির

2026-08-31T15:40:21+06:00
2026-08-31T15:40:21+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

এসএসসি ও কারিগরি নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণ এবং টিসি-পিসি নম্বর অনলাইনে এন্ট্রির কার্যক্রমের তারিখ ঘোষণা করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

সোমবার ( ৩১ আগস্ট) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি করা যাবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। কোনো বিলম্ব ফি ছাড়া ১০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। এরপর ৩০০ টাকা বিলম্ব ফিসহ ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর এবং বিলম্ব ফি ও প্রতিষ্ঠান জরিমানা (১০০০ টাকা) সহ ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফরম পূরণের সময় সুযোগ দেওয়া হয়েছে। সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে।

কারিগরি বোর্ড জানায়, নভেম্বর মাসের ১ম সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণমান ও নির্ধারিত সময়ের ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদনের ভিত্তিতে অতিরিক্ত ১০ মিনিট (প্রতি ঘণ্টায়) সময় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শ্রুতিলেখকের সুযোগ প্রদান করা হবে। ফরম পূরণ সম্পর্কিত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী কারিগরি শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডেল্টা টাইমস/আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ