জাবিতে স্বাধীনতা ও অধিকার নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময়

জাবি প্রতিনিধি:

শিক্ষা

কৌতূহলী তরুণদের অংশগ্রহণ, অর্থবহ আলোচনা ও লিবার্টি চেতনার মুখরতায় অনুষ্ঠিত হলো স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘এসএফএল

2026-08-27T13:19:40+06:00
2026-08-27T13:26:34+06:00
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

জাবিতে স্বাধীনতা ও অধিকার নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময়
জাবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:১৯ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ১:২৬ পিএম  (ভিজিট : ৪)

কৌতূহলী তরুণদের অংশগ্রহণ, অর্থবহ আলোচনা ও লিবার্টি চেতনার মুখরতায় অনুষ্ঠিত হলো স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘এসএফএল সম্বাদ’।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি বিভাগের একটি কক্ষে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ আয়োজন করে ‘SFL Samvad’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ফারজানা তায়্যিবা।


অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অ্যাসোসিয়েট প্রফেসর মুহাম্মদ কামরুজ্জামানের আলোচনা। তিনি লিবার্টি বা ব্যক্তিস্বাধীনতার ধারণা, এর গুরুত্ব এবং সমাজে এর ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।


আলোচনায় তিনি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে লিবার্টির ধারণাকে যুক্ত করে ব্যাখ্যা করেন। পাশাপাশি বিভিন্ন প্রাসঙ্গিক প্রবন্ধ ও ধারণা সহজভাবে উপস্থাপন করেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার ও সমাজে লিবার্টির বাস্তব প্রয়োগ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভের সুযোগ পান।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি এবং প্রশ্নোত্তর ও মতবিনিময় পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। স্বাধীনতা, অধিকার ও মুক্তচিন্তার মতো বিষয়ে তরুণদের আগ্রহও এতে স্পষ্টভাবে ফুটে ওঠে।


আয়োজকদের মতে, ‘SFL Samvad’-এর মতো আয়োজন তরুণদের মধ্যে মুক্ত আলোচনা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ এবং স্বাধীনতার ধারণা নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ তৈরি করছে। ভবিষ্যতেও তরুণদের জন্য এ ধরনের অর্থবহ ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ।



ডেল্টা টাইমস/সামিয়া তাসনীম স্বাতী/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ