রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:

প্রবাস

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

2026-08-10T17:03:51+06:00
2026-08-10T17:03:51+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৫)
ছবি: ডেল্টা টাইমস

ছবি: ডেল্টা টাইমস

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার ( দশ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, রিয়াদের অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এর আগে রোববার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ