ইউটিউবে নতুন নিয়মে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে নতুন নিয়ম এনেছে। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু

2026-08-19T15:00:27+06:00
2026-08-19T15:00:27+06:00
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ইউটিউবে নতুন নিয়মে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ০)

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে নতুন নিয়ম এনেছে। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করবে প্ল্যাটফরমটি।
একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও।

বুধবার (১২ আগস্ট) ইউটিউব তাদের অফিশিয়াল ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে।

আগে যেখানে অন্তত ৩০ সেকেন্ড দেখার পর ভিডিওতে ভিউ গণনা করা হতো, সেখানে নতুন নিয়মে ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ যোগ হবে; এর ফলে ক্রিয়েটরদের মোট ভিউ দ্রুত বাড়লেও শুধু ভিউ সংখ্যা দেখে ভিডিওর প্রকৃত জনপ্রিয়তা পরিমাপ করা এখন আগের চেয়ে কম নির্ভরযোগ্য হতে পারে।


ইউটিউবের অফিশিয়াল ব্লগ পোস্টে বলা হয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। একই ধরনের একটি মেট্রিকের মাধ্যমে ভিডিওর দর্শক প্রতিক্রিয়া পরিমাপ করতেই নতুন এই নিয়ম চালু করা হচ্ছে।

আগের ভিউ পরিমাপ পদ্ধতি পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে না; ‘এনগেজড ভিউস’ নামে নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে এটি দেখতে পারবেন, ফলে ভিডিও কতবার চালু হয়েছে এবং কতবার নির্দিষ্ট সময় ধরে দেখা হয়েছে—দুটি তথ্যই আলাদাভাবে জানা যাবে।

নতুন এই পরিবর্তনের ফলে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত বছর ইউটিউবের শর্টস ভিডিওতেও ভিডিও চালুর সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করা হয়েছিল।


এদিকে গত সপ্তাহেই নতুন নির্মাতাদের জন্য আয়ের ব্যাপারে শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ইউটিউব। ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে নির্মাতাদের।








  এই ক্যাটেগরির আরো সংবাদ